মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুরের পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনার মুলহোতা আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৭৯০ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-রংপুরের পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামী এন্তাজ আলীকে আটক করেছে র‌্যাব। ১১ জুলাই শনিবার দুপুরে র‌্যাবের কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৭ জুলাই রাতে খলিলুর রহমান ও তার ভাই এন্তাজ আলীর পরিবারের সাথে ঝগড়া লাগে। এরই এক পর্যায়ে এন্তাজ তার ভাই খলিলুর রহমানের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খলিলুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার মারা যান।
এ ঘটনায় শুক্রবার রাতে পীরগাছা থানায় এন্তাজ আলীসহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে খলিলুর রহমানের স্ত্রী ছকিনা বেগম। ঘটনাটি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ২ ঘন্টার মধ্যে ঢাকায় পালানোর সময় এন্তাজ আলীকে আটক করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এন্তাজ আলীকে পীরগাছা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com