মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।- কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ মো. ইউনুছ মিয়া (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলার চরকাউনিয়া মধ্যের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ইউনুছ মিয়া জেলার ভৈরবের ভৈরবপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. ইউনুছ মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কটিয়াদী উপজেলার চরকাউনিয়া মধ্যের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. ইউনুছ মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।এ বিষয়ে তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com