মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের উপকরণ আগুনে পুড়ে ধ্বংস

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৭০৪ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য উপকরণ ধ্বংস করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পশ্চিম রাংগালীপাড়ায় ভূল্লী নালা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় প্রায় ৪’শ মিটার পাইপ আগুনে পুড়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার এ অভিযান পরিচালনা করেন। এলাকাবাসীরা জানায়, ক্ষমতার বল প্রয়োগ করে বিএনপি নেতা শতগ্রাম ইউনিয়নের গাটিয়া মোড়ের হাসান মাস্টারের ছেলে শাহিনুরের সহযোগিতায় শুক্রবার থেকেই পশ্চিম রাংগালীপাড়ার সাহেব আলী ও তার মেয়ে শাহানাজ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. ডালিম সরকার জানান, সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধ উপায়ে ভূল্লী নালা থেকে গর্ত করে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসে,এবং আমি নিজে গিয়ে দেখি ড্রেজার মেশিন বসানো আছে। পরে বালু উত্তোলনের জন্য উপকরণ পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশ, নালা ও নদীর তীর রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com