মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে এক ভুয়া মহিলা চিকিৎসকের জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৯৩৯ বার পঠিত
ভুয়া মহিলা চিকিৎসক সৈয়দা রিমা আক্তার। ছবি- বজ্রকথা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক ভুয়া মহিলা চিকিৎসকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এ জরিমানা আদায় করেন। ভুয়া মহিলা চিকিৎসক সৈয়দা রিমা আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, আজ সোমবার বেলা ১ টায় উপজেলার আজাদ মোড় এলাকার রীম নার্সিং হোমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদন ও বৈধ কাগজপত্র বা লাইসেন্স ও চিকিৎসকের সনদ দেখাতে না পারায় রীম নার্সিং হোমকে সিলগালা করা হয়। পরে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ এর ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ঐ ভুয়া মহিলা চিকিৎসকের কাছ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হাসপাতালের ডাক্তার মুরাদ, থানার এসআই রাশেদ ও এএসআই সারোয়ার হোসেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com