মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে নবাগত বিভাগীয় কমিশনার : ড. এম.এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪২৩ বার পঠিত

রাভী আহমেদ।- ১০ আগস্ট সোমবার বিকাল ৫:৩০টায় রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন। এদিন বিভাগীয় কমিশনার মহোদয় পীরগঞ্জের লালদিঘী ফতেপুরে এলে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিফ আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মেয়র আবু ছালেহ্ মোঃ তাজিমুল ইসলাম শামিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা সহ উপজেলার সকল সিনিয়র কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগীয় কমিশনার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার আহবান জানান। তিনি দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে বলেন এবং সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনে মনোযোগী হবার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com