মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

আফ্রিকার দেশগুলো থেকে ‘ওমিক্রন’ এখন যুক্তরাষ্ট্রে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। এদিকে, এরইমধ্যে সারাবিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’।এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশে ওমিক্রন ছড়িয়েছে। এর মধ্যে রয়েছে-নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, কানাডা, ইসরায়েল, বতসোয়ানা, ব্রাজিল ও সৌদি আরব।
এদিকে আফ্রিকার দেশগুলো থেকে এবার যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে ‘ওমিক্রন’।। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে করোনার নতুন এই স্ট্রেন শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। তিনি জানান, ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে ক্যালিফোর্নিয়ায় ফেরত আসা এক ব্যক্তির শরীরে ‘ওমিক্রন’ পাওয়া গেছে। উদ্বেগ বাড়িয়ে ফাউচি আরও জানান, ওই ব্যক্তি করোনা টিকার দু’টি ডোজই নিয়েছেন, তারপরও তার শরীরে হানা দিয়েছে এই ভাইরাস। এই ঘটনার পর এক বিবৃতিতে নাগরিকদের করোনা টিকা ও বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com