বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর জেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ।- বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দেশ ও জাতির জন্য যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেছেন, বাংলাদেশের জনগনের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। ঠিক তখনই বিএনপি জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করতে সম্প্রতি দুর্গাপুজা থেকে শুরু হয়েছে নানা মুখী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ঠ। দেশ বিরোধীদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা অতিতেও সোচ্চার ছিল এখনো সোচ্চার আছে। বঙ্গবন্ধুর আদর্শে লালিত ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

২ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে দিনাজপুর জেলা ছাত্রলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইনান-এর পরিচালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, মাসুম শাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন ছাত্রলীগের ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। এর আগে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন শেখ ওয়ালী আসিফ ইনান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com