বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে উপজেলায় অভ্যন্তরীণ আমন ২১/২২ সংগ্রহ মৌসুম ২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলামের সভাপতিত্বে ধুনট মোড় খাদ্যগুদামে আমন সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, খাদ্যগুদাম শেরপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, খাদ্যগুদাম মির্জাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী, শেরপুর উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভূইয়া, সাধারণ সম্পাদক আলিমুল রেজা হিটলার, শেরপুর উপজেলা সেমি চাউল কল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ প্রমুখ।

শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, শরপুর উপজেলায় চলতি আমন ২০২১-২০২২ মৌসুমে ৩১৫টি মিলের ৬ হাজার ৭৪১ মে. টন চালের বরাদ্দ হয়েছে যার মুল্য প্রতি কেজি ৪০ টাকা এবং ১ হাজার ২০৮ মে.টন ধান বরাদ্দ হয়েছে যার মুল্য প্রতি কেজি ধান ২৭ টাকা। চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত এবং এ্যাপসের মাধ্যমে শেরপুর উপজেলায় চাল ক্রয় করা হবে। গত বোরো/২১ মৌসুম থেকে এ্যাপসের মাধ্যমে ধান ক্রয় শুরু হয়েছে এতে আবেদন করেছে ১ হাজার ২৪১ জন কৃষক। প্রতি কৃষক ৩ মে. টন করে ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com