বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে মতিয়ার রহমানকে (৬০) নামের বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। মৃত ব্যক্তি শেরপুর উপজেলার কয়ের খালী গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে।

১২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যান।

নিহতের মানসিক ভারসাম্যহীন ছেলে মামুন (২৮) শনিবার ১১ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে ৫ কেজি চাউল কাউকে না জানিয়ে স্থানীয় একটি মাজারে দান করে। বাড়ি থেকে চাউল নিয়ে যাওয়ার কারনে ওই রাতেই মতিয়ার রহমান ছেলেকে গালমন্দ করেন। রাত ৪ টার দিকে মামুন তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে চাউল নিয়ে আসার জন্য যেতে বলে।

এরপর বাবা- ছেলে গ্রামের রেজাউলের ভুট্টার ক্ষেতের কাছে পৌঁছালে মামুন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বৃদ্ধ মতিয়ারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে মামুনকে আটক করে এবং গুরুতর আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে অবস্থার অবনতি হলে মতিয়ার রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যার পর মতিয়ার রহমান মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, হত্যাকারী মামুন একজন মানসিক ভারসাম্যহীন। তবে তাকে পুলিশ হেফাজতে রাখা হলেও এখন পর্যন্ত কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেয়নি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com