বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগঞ্জ শাখার ঘোষিত কমিটি নিয়ে উত্তেজনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৩ বার পঠিত

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠনকে কেন্দ্র করে রংপুর আদালতে মামলা থাকা স্বত্বেও তথাকথিত সম্মেলন প্রস্তুতি কমিটি গত বৃহস্পতিবার সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবী ও অবাঞ্চিত ঘোষণাসহ অপর একটি কমিটি শুক্রবার পীরগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক- সভাপতি এ্যাডভোকেট সন্তোষ কুমার সরকার, সাধারণ সম্পাদক- শ্রী প্রদীপ কুমার বিশ্বাস পবিত্র, কুমেদপুর ইউনিয়নের ইউপি সদস্য দেবব্রত অধিকারী দেবু, মামলার বাদী শ্রী পবিত্র চন্দ্র সাহা, ভেন্ডাবাড়ী ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি- সাগর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক- শ্যাম চন্দ্র রায়, বড় দরগাহ সভাপতি- মনোরঞ্জন বর্মন, সাধারণ সম্পাদক- পুলিন চন্দ্র বর্মন, কুমেদপুর ইউনিয়নের- সভাপতি- ডাঃ শচীন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক- বিশ^নাথ পাল, টুকুরিয়া ইউনিয়নের- ভূপতি চন্দ্র শীল, সাধারণ সম্পাদক- নির্মল চন্দ্র রায়, ৯নং পীরগঞ্জ ইউনিয়নের সভাপতি- পবিত্র চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক- দীলিপ চন্দ্র সরকার, শানেরহাট ইউনিয়নের সভাপতি- রবীন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক- বিধান চন্দ্র বর্মন, পাঁচগাছী ইউনিয়নের সভাপতি- পরিমল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক- সুভাষ চৌধুরী, রামনাথপুর ইউনিয়নের সভাপতি- যতিন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক- সুকাল চন্দ্র সরকার প্রমুখ। বক্তাগণ বলেন- বিজ্ঞ আদালতে মিস আপিল ৩৮/২১ তথাকথিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনে মামলা থাকা স্বত্বেও রংপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি- অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক- ধীমান ভট্টচার্য, সাংগঠনিক সম্পাদক- তাপষ সরকার পাপ্পুকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পীরগঞ্জ থেকে ৪ কিলোমিটার দূরেই সম্মেলনের আয়োজন করেই সুধীর, সুনীল চন্দ্র পাল ও শ্যামল চন্দ্র শীলকে দিয়েই এই কমিটি ঘোষণা করেন। আগামী ৭২ ঘন্টার মধ্যেই উক্ত কমিটি বাতিল না করা হলেই হিন্দু ভাইদেরকে সাথে নিয়েই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com