বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রাজনৈতিক দলগুলো হারিয়ে যাচ্ছে – জি এম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৫ ডিসেম্বর শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলো হারিয়ে যাচ্ছে।তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি। রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ডক্টর কামাল হোসেনের দলও। তিনি বলেন, বিএনপি রাজনীতিতে দাঁড়াতে পারছে না এ অবস্থায় কেউ বিএনপিতে যোগ দিতে চাচ্ছে না। তিনি বলেছেন এমন পরিস্থিতিতে দেশের মানুষের সামনে জাতীয় পার্টি একমাত্র বিকল্প শক্তি। তিনি বলেন তাই জাতীয় পাটি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ।এ দিন চট্টগ্রাম মহানগরী জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, রেজাউল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com