ছাদেকুল ইসলাম রুবেল।- ১৯ বছর পর হওয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ও ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।
উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতিকে ৪ হাজার ৮ শত ৮২ ভোট পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সাজু প্রমানিক কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ২ শত ১০ ভোট। রোববার রাত পৌনে নয়টায় নির্বাচিত প্রার্থী আবু বক্কর সিদ্দিকের হাতে ফলাফল সীট তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম।
এর আগে ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতিকে ৪ হাজার ১ শত ৭৭ ভোট পেয়ে সাংবাদিক রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী শামিম আহম্মেদ মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮ শত ৩২ ভোট। নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলামের হাতে ফলাফল সীট তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম। এসময় উপজেলা নির্বহিী অফিসার কামরুজ্জমান নয়ন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply