মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ইসরাইলে বার্ড ফ্লু পাঁচ সহস্রাধীক সারসের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

ইসরায়েলের উত্তরাঞ্চলে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ায় অন্তত পাঁচ সহস্রাধীক সারস মারা গেছে। এছাড়া খামারিরা কয়েক হাজার মুরগি জবাই করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের বন্যপ্রাণী অধিদপ্তরের শঙ্কা, সে দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। সেই বিপর্যয় তারা ঠেকানোর চেষ্টা করছে।
বিজ্ঞানীদের ধারণা, সারসগুলো অন্য কোনো ছোট পাখি থেকে সংক্রমিত হয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মৃত সারসের ছবি ছাপানো হয়েছে। তারা বলছে, অন্তত ১০দিন আগে থেকে সারসের মৃত্যু শুরু হয়েছে।
ইসরায়েলের পার্ক অ্যান্ড নেচার অথরিটির জ্যেষ্ঠ বিজ্ঞানী উরি নাভেহ বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বহু সারস মারা গেছে গভীর পানিতে। তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ইসরায়েলের পরিবেশ রক্ষা মন্ত্রী তামার জেন্ডবার্গ বলেছেন, আমাদের দেশের বন্যপ্রাণীদের ইতিহাসে সবচেয়ে বড় সঙ্কট দো দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আন্দাজ করা যাচ্ছে না।প্রতি বছর পাঁচ লাখের বেশি সারস ইসরায়েল হয়ে আফ্রিকা যায়। তার মধ্যে বেশ কিছু সারস সে দেশে থেকেও যায়। শীতে অন্তত ৩০ হাজার সারস ইসরায়েলের উত্তরাঞ্চলে থেকে যায়।
সূত্র: নাইন নিউজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com