বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

রংপুর আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

রংপুর থেকে সোহেল রশিদ।-জাতীয় পার্টি (জাপা’র) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি চার দিনের সফরে রংপুর ও লালমনিরহাট আসছেন আজ মঙ্গলবার। তিনি মঙ্গলবার সকালে বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি রংপুর সার্কিট হাউসে উপস্থিত হবে। পরে সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ রংপুর জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভা করবেন। মঙ্গলবার রংপুর সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে তিনি তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে দলীয় সভা ও উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকাÐের উদ্বোধন করবেন। পরে নিজ নির্বাচনী এলাকায় দুইদিন অবস্থান শেষে তিনি ১৪ জানুয়ারী ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা দিবেন। এসময় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো: আবু তৈয়্যাব।
এদিকে রংপুরে জাতীয় পার্টির জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি’র আগমন ও নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ড এবং জেলার আট উপজেলার জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি বিরোধীদলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি, সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com