বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের গাড়িদহ রহমান নগর এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শেরপুর থানায় মামলার প্রেক্ষিতে ১২ জানুয়ারী বুধবার রাতে ধর্ষক আব্দুল্লাহ আল নোমান (২২) কে আটক করেছে শেরপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রহমান নগর গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে শেরপুর পৌর শহরের স্যান্যালপাড়া এলাকার উলিপুর আমেরিয়া সমতুল্যা স্নাতকত্তোর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারির ছেলে শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল আল নোমানের ২০২০ সালের সেপ্টেম্বর মাসে একটি সামাজিক অনুষ্ঠানে পরিচয় হয়। তার পর থেকে তাদের মধ্যে ফেসবুক ও মোবাইলে কথা হওয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই এক পর্যায়ে ২০২০ সালের অক্টোবর মাসে অধ্যক্ষ আব্দুল হাই বারি অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে নোমান ওই কলেজ ছাত্রীকে বাড়িতে ডেকে এনে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধারাবাহিকভাবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কলেজ ছাত্রীর বাড়িতে কেউ না থাকায় নোমান সেখানে গিয়েও জোরপূর্বক ধর্ষণ করে। পরে কলেজ ছাত্রী নোমানকে বিয়ের কথা বললে সে তালবাহানা করতে থাকে। এনমকি ওই ছাত্রীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। সুষ্ঠু বিচারের আশায় ১২ জানুয়ারী বুধবার রাতে ওই ছাত্রী নিজে বাদি হয়ে ধর্ষক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত ধর্ষণ মামলা দায়ের করে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, কলেজ ছাত্রীর করা ধর্ষণ মামলার প্রেক্ষিতে ধর্ষক আব্দুল্লাহ আল নোমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com