বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামপুর টুপ ঘরিয়া যুব সমাজ বন্ধু সংগঠনের আয়োজনে রানীগঞ্জ রামপুর টুপ ঘরিয়া-আব্দুল্যাপাড়া গ্রামে রোববার বিকেলে ৩দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগীতার ফাইনাল খেলায় রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা, নীলফামারি, জয়পুরহাট ও দিনাজপুরের ২২টি ঘোড়া অংশ নেয়। ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখতে পাশ্ববর্তী জেলার হাজার হাজার মানুষ ছুটে আসেন রানীগঞ্জ, রামপুর টুপ ঘরিয়া-আব্দুল্যাপুর গ্রামে। এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় মাঠ, বসানো হয় হরেক রকমের দোকান পাট ও নাগরদোলা।
৪র্থ বর্ষে ঘোড়দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জামিনুল করিম (বাবু)। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাছিকুর রহমান চৌধুরী (সানু) যুব সমাজ বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাবু মিয়া সহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
এ প্রতিযোগীতায় তিনটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে নগদ অর্থ সহ পুরষ্কার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com