মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত : আহত-১২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৯০ বার পঠিত

রংপুর ব্যুরো।- রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে বাসের চাপায় ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ১৩ আগস্ট বৃহস্পতিবার  দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের শাপলা কোল্ড ষ্টোরেজ নামক স্থানে রংপুর থেকে গাইবান্ধাগামী বিনতি পরিবহন সামনের দিক থেকে পরপর দুটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়। আর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রীসহ ১২ জন আহত হন । এর মধ্যে ভ্যান যাত্রী রেজিনার অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান, বিনতি পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে । তবে নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি । এদিকে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com