বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩০৫ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ভবানীপুর সড়কের ব্র্যাক বটতলা এলাকায় একটি নিচু জমিতে মাটি ভরাট করা জায়গা থেকে ২৩ জানুয়ারি রোববার দেড়টার দিকে কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজবাড়ি এলাকার একটি পুকুর খননের মাটি নিয়ে কয়েকদিন ধরে মাটি উত্তোলন করে ভবানীপুর সড়কের ব্র্যাক বটতলা এলাকায় আব্দুস ছামাদের নিচু জমি ভরাট করছিল। কখন কিভাবে বিষ্ণুমূর্তিটি ওই জমিতে এসেছে তা কেউ বুঝতে পারেনি। এরই এক পর্যায়ে ওই জমিতে স্থানীয় শিশুরা খেলাধুলা করার সময় মূল্যবান বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। পরে এলাকার লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ৫৪ কেজি ওজনের আড়াই ফুট উচ্চতার একটি কালো পাথরের বিষ্ণুমুর্তিটি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com