বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ষড়যন্ত্রকারী বিএনপি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে বিএনপি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রহের মামলা হওয়া উচিত। পৃথিবীর বুকে বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাথা উচু করে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছে, তখন এই ষড়যন্ত্র আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করছে। বিএনপির সকল ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুখে দিতে হবে। কারণ দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জননেত্রী শেখ হাসিনা একটি মডেল।

শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) বিকেলে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে তারগাঁও ঐতিহাসিক শ্রী শ্রী শিব ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনোয়ারুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ।

আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তারগাঁও ঐতিহাসিক শ্রী শ্রী শিব ঠাকুর মন্দিরের যগেশ চন্দ্র রায়।

এর আগে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে রামকৃষ্ণ ও সারদা সেবাশ্রমের আয়োজনে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৬৯তম আবির্ভাব তিথি পালনের শেষে রামকৃষ্ণ গ্রামীন শিক্ষা ও গীতা চর্চা প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকাদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com