মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুরে করোনা পরিস্থিতি ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৩ দশমিক ৩১ শতাংশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩০১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের হার অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৩১ শতাংশে। সরকারি বিধি নিষেধ না মানায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে রংপুরের সচেতন মহল। তারা অতিদ্রæত এই পরিস্থিতি উত্তরণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে কঠোর হওয়ার আহŸান জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণের হার কমানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ৫৩ দশমিক ৩১ শতাংশ। এক দিন আগে ছিল ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের জনের পরীক্ষা করে ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৯৬৭ জনের দেহে করোনা পরীক্ষা করে ৫৮ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৯০ জন।
এদিকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন জেলার হাসপাতালে ৮৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে সাধারণ বেডে ৬৫ জন, আইসিইউ বেডে ১৪ জন এবং এইচডিইউ বেডে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের প্রায় অর্ধেক দিনাজপুরে। দিনাজপুর হাসপাতালে ৩৭ রোগী চিকিৎসা নিচ্ছেন।
রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিভাগের ৮ জেলায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু না হলেও এপর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২৫৫ জনের।
এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন। তিনি জানান, রংপুর বিভাগে শনাক্তের হার এটাই সর্বোচ্চ। ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com