বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ বার পঠিত

মো: আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরস্থ টিএনটি অফিসের সামনে গোবিন্দগঞ্জমুখী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) চাকায় পিষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মোহাম্মদ আলী (৬৫) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত কাইছা মুদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভ্যানচালক ভ্যান চালিয়ে বিরামপুর কলেজ বাজারের দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে গোবিন্দগঞ্জমুখী পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) ভ্যানটিতে ধাক্কা দিলে  ভ্যানচালক ট্রাকের নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোহাম্মদ আলী (৬৫) লাশ উদ্ধারপূর্বক, পাথর বোঝাই ট্রাকসহ চাকলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com