বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে পাঁচ দিনব্যাপী ‘আবাসিক ফুটবল প্রশিক্ষণ’ ক্যাম্প উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪১ বার পঠিত

রফিক প্লাবন, দিনাজপুর।- ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় দিনাজপুর জেলায় পাঁচ দিনব্যাপী ‘আবাসিক ফুটবল প্রশিক্ষণ’ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এতে জেলার ১৩ উপজেলার ২৪ জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সকাল ১১ টায় দিনাজপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘আবাসিক ফুটবল প্রশিক্ষণ’ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নিজের সবটুকু দক্ষতা প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে হবে। বিশ্বের যত সনামধন্য খেলোয়াদের নাম শোনা যায় তারা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড় হয়েছেন। তাই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আর নিজের প্রতিভার মাধ্যমে একজন দক্ষ খেলোয়াড় তৈরি হয়ে দিনাজপুর জেলা ও বাংলাদেশের সুনাম অর্জন করবে বলে আশা প্রকাশ করছি।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মতিউর রহমনা, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী পরিষদের সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মনসুরুল হোসেন ডাবলু, শাহীন পারভেজ প্রমুখ।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার জানান, দিনাজপুর জেলার ১৩ উপজেলা থেকে সেরা ২৪ জন খেলোয়াড়কে বাছাই করে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা বিভাগীয় দল হিসেবে প্রতিযোগিতা করবে। আর প্রধান প্রশিক্ষক হিসেবে সোহেল রানা এবং সহকারি প্রশিক্ষক হিসেবে আবু হোসেন দুলাল খেলোয়াড়দের প্রশিক্ষণ দিবেন। তারা দু’জনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সনদপ্রাপ্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com