নিজস্ব প্রতিবেদক।-রংপুরের কাউনিয়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসান হাবিব নান্নু (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আহসান হাবিব নান্নু কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলেরহাট গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় ভিডিও এডিটর ও জনপ্রিয় ইউটিউবার ছিলেন। এছাড়া তিনি অফিশিয়াল মিউজিকের সিইও ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আহসান হাবিব নান্নু রংপুর নগরীতে তার স্ত্রীকে রেখে মোটরসাইকেলে করে কুড়িগ্রামে ফিরছিলেন। পথে কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে পৌছালে পাথর বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) ছেলিমুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক দ্রæত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ কারণে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতেই নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামসহ রংপুর অঞ্চলে আহসান হাবিব নান্নু বেশ মেধাবী ও জনপ্রিয়। তিনি সদা হাস্যোজ্জ্বল তরুণ মেধাবি নান্নু একজন দক্ষ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকবার বিভিন্ন সম্মানসূচক স্মারকও পেয়েছেন। সড়ক দুর্ঘটনায় নান্নুর অকাল মৃত্যুতে একজন তরুণ সৃষ্টিশীল মেধাবীকে হারিয়ে ফেলল।
Leave a Reply