বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মানবতার নেত্রী শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ ভাল আছে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মানবতার নেত্রী শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ ভাল আছে উল্লেখ করে বলেন, দেশের সকল মানুষের কথা চিন্তা করে সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘরবাড়ী। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। হুইপ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশের কাতারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।

২৩ ফেব্রুয়ারি বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সমাজকল্যান মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন প্রমুখ। উল্লেখ, দিনাজপুর সদরে ৪৭ জন বিভিন্ন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রধান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com