বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে পাঁচ দিনব্যাপী ‘আবাসিক ফুটবল প্রশিক্ষণ’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৭ বার পঠিত

রফিক প্লাবন, দিনাজপুর।- দিনাজপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘আবাসিক ফুটবল প্রশিক্ষণ’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি ২০২২) সকাল ১১ টায় দিনাজপুর স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মনসুরুল হোসেন ডাবলু, শাহীন পারভেজ, প্রধান প্রশিক্ষক সোহেল রানা এবং সহকারি প্রশিক্ষক আবু হোসেন দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর পর একটি গ্রæপ ছবিতে অংশ নেন সকলে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন চৌকষ ও দক্ষ ফুটবলার হওয়া যায়। এর জন্য প্রশিক্ষণ আর চর্চার কোন বিকল্প নাই। সবার ভেতরে কিছু করে দেখাবার প্রতিভা রয়েছে। শুধু দরকার একটু দিকনির্দেশনা আর অনুশিলন। আশা করি তোমরা তোমাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে একজন ভালো মানের খেলোয়াড় হয়ে শুধু দিনাজপুরের নয়, জাতীয় পর্যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার ওই আবাসকি ফুটবল প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলার ১৩ উপজেলা থেকে সেরা ২৪ জন খেলোয়াড়কে বাছাই করে এই প্রশিক্ষণ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com