বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তালাক দেয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ শ্যালককে হত্যা শ্বশুরবাড়িতে আগুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-রংপুরের পীরগাছা উপজেলায় চার বছর আগে তালাক দেয়া স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শ্যালককে কুপিয়ে হত্যা করেছে প্রাক্তন স্বামী। এসময় তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে আহত করার পাশপাশি শ্বশুর বাড়িতে আগুন দিয়েছে ওই যুবক। পরে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার সন্ধ্যার পরে ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে।
নিহত রোকন মিয়া ওই গ্রামের তয়েজ উদ্দিন মাস্টারের ছেলে। তার বোনের সঙ্গে একই উপজেলার সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান মিয়ার বিয়ে হয়েছিল। হত্যাকারী মিজান মিয়া বর্তমানে পুলিশী প্রহরায় রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের তয়েজ উদ্দিন মাস্টারের মেয়ে সুমি বেগমের সঙ্গে সাত বছর আগে পার্শ্ববর্তী সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের চার বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর পুনরায় সাবেক স্ত্রীকে ফিরে পেতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন মিজান। কিন্তু তাদের যোগাযোগের মধ্যে বাধ সাজে সুমির বড় ভাই রোকন মিয়া। ঘটনার দিন সোমবার সন্ধ্যায় উপজেলার চৌধুরানী বাজার থেকে সুমি ও তার ভাই রোকন বাড়ি উদ্দেশে রওনা হয়ে মকরমপুর সড়কের কাছে পৌঁছালে মিজান তাদের পথ রোধ করেন। পরে মিজান তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভাই-বোনকে কুপিয়ে আহত করেন। রোকন ও সুমিকে কুপিয়ে মিজান তার সাবেক শ্বশুরের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাকা ঘর পুড়ে যায়। আগুন দেয়ার পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মিজান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্বশুর বাড়ির পূর্বদিকের সড়কের ওপর পড়ে থাকা মিজানকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো ভর্তি করা হয়। এখন তাকে পুলিশ প্রহরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে গুরুতর আহত সুমি ও রোকনকে স্থানীয়রা উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকনকে মৃত ঘোষণা করেন। আহত সুমিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র। তিনি জানান, মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষপানে অসুস্থ মিজানকে পুলিশ পাহারায় রমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে নিহতের ভাই তৌহিদুর রহমান একটি মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com