বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে উপজেলার নাকাটি হাট আগুন ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি হাট শহীদ আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সেতাবগঞ্জ ভলিবল একাডেমি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বালিয়াডাঙ্গী ক্রীড়া একাদশ।

খেলা শেষে পুরস্কার বিকরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকাটি হাট আগুন ক্লাবের আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক রতন।

সমাপনী অনুষ্ঠানের পর বিজয়ীদের পুরুস্কার তুলে দেন পীরগঞ্জ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম রাজা, ইউনিয়ন আ.লীগ নেতা বিরেশ চন্দ্র রায় প্রমুখ

এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টটি উদ্বোধন হয় ৭ ফেব্রুয়ারি।টুর্নামেন্ট পরিচারনা করেন, মঞ্জুরুল আলম ও সাইদুর রহমান। সমাপনি অনুষ্ঠানে অতিথিরা এ আয়োজনকে সাধুবাদ জানান এবং মাদক থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com