বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৮১ বার পঠিত

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা ট্রাক, ট্যাংক লড়ী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-নং-রাজ-২৬৫০/০৯ইং) সাপাহার উপজেলা শাখার আয়োজনে বাদ আছর হাসপাতাল মোড়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংক লড়ী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন সাপাহার উপজেলা শাখার আহবায়ক কমিটির সভাপতি এজাজুল হক (এজাজ) । এ সময় সেখানে সংগঠনের আহবায়ক কমিটির সাধারন সম্পাদক আবুল হোসেন, সদস্য শামীম রেজা, ফরিদুল করিম, আব্দুল কাদের সহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি ,সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম মাওলা মোঃ মহিউদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com