বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গাছের সাথে এ কেমন শত্রুতা সাপাহারে তিন বিঘা জমির আমগাছ কেটে সাবাড়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৯০ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে এক আমচাষীর তিন বিঘা জমির মুকুলধারী প্রায় ৪০০শত আমগাছ কেটে ফেলে অপুরণীয় ক্ষতিসাধন করা হয়েছে। উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের জৈনক আবুল কাশেম এর আমবাগানে গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উল্লেখিত ঘটনাটি ঘটেছে।
আমচাষী আবুল কাশেম বলেন তার কোন কোন শত্রæ নেই তার পরেও আমের মৌসুম শুরুর প্রাক্কালে কে কে তার এধরণের ক্ষতি করেছে তা বুঝতে পারছেনা। তিন বছর পূর্বে গ্রামের খেটে খাওয়া কৃষক কাশেম জৈনক ব্যক্তির নিকট হতে এই তিন বিঘা জমি লিজ নিয়ে তাতে আমবাগন তৈরী করেন। জমি হতে কোন মুনাফা না পেয়ে দুই বছরের কিস্তির টাকা জমির মালিককে পরিশোধ করেছেন। এবারে প্রথম গাছে আম পাওয়া যেত মুকুলও এসেছিল গাছ ভরে আবহাওয়া অনুকুলে থাকলে ওই জমি হতে এবারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার আম তিনি পেতেন বলে আশা করেছিলেন। কিন্তু শুরুতে এসেই কে যেন তার এতবড় সর্বনাশ করে বসেছে। বর্তমানে বাগানে কাটা আমগাছগুলি দেখে কাশেম হা-হুতাশ করে দু:চিন্তায় ভুগছেন। এবিষয়ে দুপুরের দিকে স্থানীয় থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com