বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ীতে স্ত্রীর দাবি নিয়ে যুবতীর অবস্থান জামাই বাবু লাপাত্তা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৭৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামে আলীফ বাবু (১৭) এর বাড়ীতে স্ত্রী’র দাবি নিয়ে অবস্থান নিয়েছে ১৬ বছরের এক যুবতি। এমন অবস্থানে বেগতিক দেখে জামাই আলীফ বাবু পলাতক রহিয়াছে।

গতকাল দুপুরে স্বামীর দাবি নিয়ে অবস্থান নেওয়া সুমি আক্তার (১৬) জানান, আমার সাথে বাবুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে ও গত ২৭ জুলাই রাতে ঠুটিয়াপুকুর এলাকার কাজী মোকছেদের বাড়ীতে বাবু আমাকে নিয়ে গিয়ে ২ লক্ষ, ৫০ হাজার টাকা দেনমোহর বেঁধে নগদ ১ হাজার টাকা বুঝিয়ে দিয়ে বিবাহের রেজিস্ট্রি এবং সেখানেই আমাদের বিবাহ পড়ানো হয়। বিবাহের পরে আমরা স্বামী স্ত্রী দুজন আমার নানা বাড়ীতে যাই এবং ওখানে রাত কাটাই। পরদিন বাবুর বড় বোন ফোন দিয়ে বাবুকে ডাকে নেয় এবং আমাকে ওখানে রেখেই সে চলে আসে। আজ খোঁজ নিয়ে জানতে পারি আমার স্বামী বাবু বাড়ীতে আছে বলে আমি নানাবাড়ি হতে শ্বশুরালয়ে আসি। এ কদিন আমার খোঁজখবর না নেওয়ায় আজ আমি স্ত্রীর দাবি নিয়ে এ বাড়ীতে আসতে বাধ্য হয়েছি। কিন্তু তারা মেনে না নিয়ে কয়েক ধাপে এ পরিবারের লোকজন আমাকে প্রহার করেছে তবুও আমি এখানে স্বামীর দাবি নিয়ে অবস্থান করছি। এ পর্যান্ত আমার স্বামী আলীফ বাবু আমার সাথে দেখা পর্যন্ত করেনি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাবুর বাড়ীর কেউ মুখ খোলেনি। পলাতক আলীফ বাবু  নওদা গ্রামের আশরাফুল ইসলামের পুত্র। স্ত্রীর দাবি নিয়ে অবস্থান নেওয়া সুমি আক্তার একই গ্রামের শাহিদুল ইসলামের কন্যা। এ ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com