বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় একাধিক মামলার আসামি পিস্তল গুলিসহ গ্রেফতার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৭৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া শহরের দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ। ৭ মার্চ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। লিটন শহরের লতিফপুর কলোনীর মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে। মিথুন বিহারী ওরফে লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরণ, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

৮ মার্চ মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা) জানায়, গ্রেফতারকৃত লিটন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করছিল। সোমবার সন্ধ্যা েেপৗনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটাপাড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপরহণ, মাদক ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com