বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রায়পুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন গোলাপের প্যানেল নির্বাচিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ঐতিহ্যবাহী রায়পুর ইউনিয়নের রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচনে ইউপি সদস্য গোলাপের প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচন নিয়ে মামলা হামলা সব বাধা অতিক্রম করে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক নির্বাচন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনায় সংশ্লিষ্ট নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক শিক্ষা অফিসার সাজেদুল বারী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ইউপি সদস্য মোস্তাফিজার রহমান গোলাপের প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়। ঘোষিত ফলাফলে আশরাফুল ইসলাম ২৮ ভোট, ছালেক মিয়া ১৫৬ভোট, জাহাঙ্গীর আলম ১৪৭ ভোট, আব্দুল বাকী ১৪৭ ভোট, রমজান আলী ১৪ ভোট, শরিফুল ইসলাম ১৫৫ ভোট,সাজ্জাদ মিয়া ৩২ভোট, আব্দুল হাকিম ৪৭ভোট এবং আব্দুল হামিদ মিয়া ৮ ভোট পেয়েছেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি সরাসরি নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হয় । শিক্ষক সাইদুর রহমান ১৩ভোট মানিক মিয়া ১৩ ভোট এবং আব্দুল হাদী মিয়া পেয়েছেন ২ ভোট এ ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম বিনাপ্রতিদ›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com