মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

সুন্দরবন অঞ্চলের নদ-নদীর জীবন্ত স্বত্তা ফিরিয়ে দাও

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

মোংলা থেকে মো. নূর আলম।- সুন্দরবনের প্রাণ পশুর নদসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালের জীবন্ত স্বত্তা ফিরিয়ে দাও। অপরিকল্পিত শিল্পায়ন, পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকান্ড, দখল এবং দূষণে বিপর্যস্ত বিপর্যস্ত সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল। সরকারি খালের গতি প্রবাহ সচল রেখে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ১৪ মার্চ সোমবার সকালে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মোংলার চিলা বাজার সংলগ্ন পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং জবা নারী দলের আয়োজনে অবস্থান কর্মসুচি চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।
সকাল ১১টায় ”জীববৈচিত্রের জন্য নদী” শ্লোগানে সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল দখল এবং দূষণের কবল থেকে রক্ষার দাবীতে অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলার আহŸায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। অবস্থান কর্মসুচিতে অন্যান্যদের বক্তব্য রাখেন বাপা কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, চন্দ্রিকা মন্ডল প্রমূখ। অবস্থান কর্মসুচিতে বক্তারা আরো বলেন পশুর নদীতে আনফিট নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল-কয়লা ভর্তি জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। বক্তারা বাগেরহাটের ভৈরব নদী এবং শরণখোলার বলেশ^র নদীকে দখল এবং দূষণমুক্ত করার দাবী জানান। সভাপতির বক্তব্যে বাপা নেতা মো. নূর আলম শেখ নদী কমিশন কর্তৃক প্রকাশিত নদী দখলদারদের উচ্ছেদ করার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান। অবস্থান কর্মসুচিতে পশুর নদী পাড়ের মৎস্যজীবি, বনজীবি, জেলে, বাওয়ালী-মাওয়ালী ও নারী সমাজ অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণকারীরা ”নদী বাঁচাও, দেশ বাঁচাও” ”প্লাস্টিক দূষণ বন্ধ করো” ”কিèন রিভার হেলদি লাইফ” ”পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও” ”টাইম ফর ন্যাচার” ইত্যাদি লিখিত শ্লোগানের পোস্টার-ফেস্টুন প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com