মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

১৭ মার্চ উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার  অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৬১০ বার পঠিত

রংপুর থেকে  আবু নাসের সিদ্দিক তুহিন।-  ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয় ৷ দিনের শুরুতেই জাতির জনকের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ এসময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনহোসেন , পাবলিক রিলেশন কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিন ,সহকারী ম্যানেজার তৈয়বুর রহমান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ ৷ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় রংপুর টাউনহল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় ৷ মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক ও রংপুর মেডিক্যাল কলেজ এর মেডিসিনের অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান ৷ এ ক্যাম্পটি সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রক্তচাপ , ডায়াবেটিস, রক্তের গ্রুপ , এবং বিএম আই নির্ণয় করা হয় এবং একই সাথে জনসচেতনতা তৈরি করা হয় ৷ উল্লেখ্য একই দিনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন৷ এসময় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ ৷ সে সময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান ও মেডিসিনের কলসালটেন্ট ডাঃ প্রবাল সূত্রধর ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com