বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

৬ষ্ঠ দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট আবারও সুখসাগরকে হারিয়ে চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- ৬ষ্ঠ দিনাজপুর মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আনন্দসাগর ব্লাস্ট। আর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উংসবমুখর পরিবেশে শেষ হলো এবারের খেলা। গতবারের রানার আপ সুখসাগর ওয়ারির্সকে ৮ ইউকেটের ব্যবধানে হারিয়ে আনন্দ সাগর ব্লাস্ট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ৩০ বলে ৬০ রান করার সুবাদে আনন্দ সাগর মুরাদ ম্যান অব দি ম্যাচের পুরস্কার পায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট দলের ম্যানেজার সৈয়দ সাগির আহমেদসহ খেলোয়াড় এবং রানার্স আপ সুখসাগর ওয়ারিয়র্স দলের ম্যানেজার ছবি কবিরুল হাইসহ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ।

আজ বুধবার দুপুরে দিনাজপুর বড়মাঠে ৬ষ্ঠ মাষ্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে জিতে সুখসাগর ওয়ারির্স ব্যাটিং নেয় নির্ধারিত ২০ ওভারে সব ইউকেট হারিয়ে ১৭৫ রান করে। ১৭৬ রানের লক্ষ্য নিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সমর্থ হয়। সর্বোচ্চ রান করার জন্য আনন্দসাগর ব্লাষ্টের মোবাশ্বের বাবু মাস্টারস অব দি ম্যাচ এবং বেষ্ট পারফরমেন্সের জন্য মাস্টার অব দি টুর্নামেন্ট হয়েছেন সুখ সাগরের আপেল।

এর আগের দিন মঙ্গলবার প্রবীণদের নিয়ে গড়া লিজেন্ড যমুনা হান্টার ও পদ্মা ফাইটারস এর মধ্যে চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে যমুনা হান্টার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৬ রান করে। ১১৭ রানের লক্ষ্য নিয়ে পদ্মা ফাইটার্স ১২ ওভারে মাত্র একটি উইকেট খুইয়ে বিশাল ব্যবধানে যমুনা হান্টার্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাবেক ক্রিকেটারদের নিয়ে ৬ষ্ঠ দিনাজপুর মাষ্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে মুল পর্বে ৬টি দল ও লিজেন্ড পর্বে দুইটি দল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com