বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কাহারোলে মাস্ক না পড়ায় জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৪৪ বার পঠিত

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের কাহারোলে মুখে মাস্ক না পড়ার দায়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। কাহারোলে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে তিনি এসব জরিমানা করেন। এরমধ্যে উপজেলার কাহারোল বাজার, দশমাইল ও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মুখে মাস্ক না পড়ার দায়ে দোকানদার, পথচারী, মোটরসাইলে আরোহী ও গাড়ী চালক সহ ২২ জনকে জরিমানা করে ১০ হাজার ২শত টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসব বাজারে মাস্ক ছাড়া আগত ব্যক্তিদের মাস্ক পড়তে বাধ্য করা হয় এবং মাস্ক পরিহিত গ্রাহক ছাড়া পণ্য বেচা-কেনা না করতে দোকানদারদের বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com