রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর নগরীর তাজহাট কালিমন্দির এলাকায় তালা ভেঙ্গে বাড়ি চুরির ঘটনায় মুলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ। এসময় চুরি হওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর আলমনগর মুসলিমপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন ও একই এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে মো: রাজু, তাজহাট স্কুল মোড়ের মৃত আব্দুল কাদেরের ছেলে শহিদুল ইসলাম, বাবুপাড়া সিটি বিস্কুট মোড় এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে জামিনুর রহমান আপেল, পীরগাছা উপজেলার পশ্চিম দেবু এলাকার শাহ মোঃ আঃ রহিম ওরফে তেলচাটা কুদ্দুস। এর আগে গত ৮ মার্চ নগরীর তাজহাট কালিমন্দির এলাকার উত্তম মিত্রের স্ত্রী মিসেস অনামিকা মিত্র বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদের আটক করে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ইজার আলী।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর তাজহাট কালিমন্দির এলাকার উত্তম মিত্র ও তার স্ত্রী মিসেস অনামিকা মিত্র চলতি বছরের ২৭ ফেব্রæয়ারী তাদের তৃতীয়তলা বিশিষ্ট বাড়িটি তালাবদ্ধ করে স্ব-পরিবারে চট্টগ্রামের যান। পরে ফিরে ৬ মার্চ বাসায় ফিরে আসে দেখতে পান তাদের বাড়ির মূল গেট সহ অন্যান্য রুমের দরজার তালা ভাঙ্গা। অভিযোগকারী রুমের ভিতর প্রবেশ করে রুমের ভিতরে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা দেখতে পান বিভিন্ন রুম হইতে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা, অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের সোনা এবং রুপার অলংকার, বিভিন্ন ব্রান্ডেড মোবাইল ফোন, ট্যাব, এলইডি টেলিভিশন, টেলিভিশনের সেটটপ বক্স, ওয়াইফাই রাউটার সহ জমিজমার গুরুত্বপুর্ন দলিলপত্র (ডকুমেন্টস) চুরি করে নিয়ে যান। তাদের বাড়ি চুরিসহ মালামাল খোঁয়া যাওয়ার বিষয়টি লিখিত আকারে ৮ মার্চ তাজহাট থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পান এসআই ইজার আলী। তিনি ঘটনাস্থলে বিভিন্ন মোবাইল কোম্পানীর লেক সেল আইডি সংগ্রহ করিয়া আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে বাদী ও বিশ্বস্ত সোর্সদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৯ মার্চ বিকেলে নগরীর আলমনগর মুসলিমপাড়া এলাকার রাজু (২৮)কে আটক করেন। এসময় চুরির ঘটনায় পরষ্পর পরষ্পরের সহিত যোগাযোগে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে তাকে আদালতে সোপর্দ্দ করা হলে চুরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। তার জবানবন্দিতে তিনি নগরীর আলমনগর মুসলিমপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন ,তাজহাট স্কুল মোড়ের মৃত আব্দুল কাদেরের ছেলে শহিদুল ইসলাম, বাবুপাড়া সিটি বিস্কুট মোড় এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে জামিনুর রহমান আপেল, পীরগাছা উপজেলার পশ্চিম দেবু এলাকার শাহ মোঃ আঃ রহিম ওরফে তেলচাটা কুদ্দুস জড়িত বলে জানান। তার দেয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগাছা উপজেলার পশ্চিম দেবু গ্রামের শাহ মোঃ আঃ রহিম ওরফে তেলচাটা কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। এসময় চুরির ঘটনায় পরষ্পর পরষ্পরের সহিত যোগাযোগে ব্যবহৃত মোবাইল ফোন, চুরির ঘটনায় দরজার লক খোলার-কাটার কাজে ব্যবহৃত লোহার সাবল, হাতুর, গ্রিল কাটার উপযোগী ছোট গ্যাস সিলিন্ডার, হ্যাসকো বেøড এবং চোরাই মালামালের মধ্যে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি রাউটার, একটি টিভির সেটটপ বক্স, জমি জমার মূল্যবান দলিলপত্র সহ বিভিন্ন জরুরী গুরুত্বপূর্ন কাগজপত্র (ডকুমেন্টস) উদ্ধার করা হয় এবং আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ্দ করা হয়।
Leave a Reply