বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে কাঁঠাল ভর্তি ট্রাকে ৮০৩ বোতল ফেনসিডিল সহ ১ জন আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৬৮ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল আজ রোববার দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় এক অভিযান চালিয়ে ৮০৩ বোতল ফেনসিডিল সহ একটি ট্রাক জব্দ করেছে।
আটক সোহেল রানা জামালপুর জেলার জালিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে। র‌্যাব দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে কাঁঠাল ভর্তি একটি ট্রাক ঢাকা যাবার পথে দিনাজপুরের সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল নেবার সংবাদ পায় র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল­াহ আল মামুনের নেতৃত্বে র‌্যাবের একটি দল রোববার ভোরে ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় ধাওয়া করে একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকের ভিতর থেকে অভিনব কায়দায় রাখা ৮০৩ বোতল ফেনসিডিল জব্দ করে সোহেল রানাকে আটক করে। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, র‌্যাব- ১৩ ট্রাকটি ধাওয়া করে ঘোড়াঘাট সীমানায় প্রবেশ করলে ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় রাস্তায় ট্রাক বেরিকেড দিয়ে ফেনসিডিল বহনকারী ট্রাকটিকে আটক করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত আটক ট্রাক ও ফেনসিডিল ব্যবসায়ীকে ঘোড়াঘাট থানায় সোপর্দ ও মামলা দেয়নি র‌্যাব বলে জানান অফিসার ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com