বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

চাতরাপাড়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে স্থাপিত নলকূপ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. সানোয়ার হোসেন সরকার এর উদ্যোগে চাতরাপাড়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে স্থাপিত একটি নলকুপ উদ্বোধন করা হয়।

১৫ আগষ্ট শনিবার দুপুরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সানফ্লাওয়ার এনজিওর সহযোগিতায় চাতরাপাড়ার পাবনাপট্টি মহল্লার গরীব দুঃস্থ মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে স্থাপিত একটি নলকুপটি উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ।

এছাড়াও দিবসটি উপলক্ষে শহরের ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ঈদগাহ মহল্লা শাখার উদ্যোগে আল হেরা মাদ্রাসায় (এতিমখানাও লিল্লাহ বোডিং) সকল ছাত্র ও শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রূহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সামসুল আরেফিন, ওয়ার্ড কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, মিজানুর রহমান পাটোয়ারী, ঈদগাহ মহল্লা আওয়ামী লীগের সভাপতি এএইচএম কামাল প্রধান পাভেল, সাধারণ সম্পাদক আজমাউল হোসেন সরকার, রুস্তম আলী, ববিন চৌধুরী, মো. ডালিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com