বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

দিনাজপুরে দরিদ্র মানুষের মাঝে “অঙ্গীকার” এর খাবার ও মাস্ক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দরিদ্র মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেছে সমাজ উন্নয়ন সংস্থা “অঙ্গীকার”।

দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার দুপুরে শহরের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়ায় সমাজ উন্নয়ন সংস্থা “অঙ্গীকার” এর উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতমসহ বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও “অঙ্গীকার” এর সভাপতি শফিকুল ইসলাম স্বাধীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়ামত উল্ল্যাহ এর সার্বিক তত্ত¡াবধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা পর্বশেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য, দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানাসহ অঙ্গীকার সংস্থার সদস্যবৃন্দ।

এর আগে কর্মসূচী অনুযায়ী রাস্তার চলাচল বিভিন্ন বাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে সংস্থার সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com