বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রশাসন ও ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩২৭ বার পঠিত

রফিক প্লাবন, দিনাজপুর।- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রশাসন ও ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াররা অংশ নেন।

শনিবার (২৬ মার্চ ২০২২) বিকেলে দিনাজপুর স্পোর্টস ভিলেজ ভলিবল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খালেদ মোহাম্মদ জাকী। তিনি তার বক্তব্য বলেন, নিয়মিত খেলাধুলা চর্চা করলে মন ও শরীর দুটোই সতেজ থাকে। সীমান্তবর্তী জেলা দিনাজপুরের যুব সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলোধুলার কোন বিকল্প নাই। সুতরাং মানুষের জীবন জীবিকায় মৌলিম চাহিদা মেটানোর পাশাপাশি ক্রীড়া চর্চা প্রয়োজন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। এসময় উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামছুল আজম, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং খেলোয়াড়বৃন্দ।

প্রীতি ম্যাচে প্রশাসনের পক্ষে খেলায় অংশ নেন জেলা পরিষদের প্রশাসক মো. জয়নাল আবেদনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম হোসেন ও সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। এদিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে খেলায় অংশ নেন সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব, জেলা ভলিবল দলের সাবেক খেলোয়ার নওশাদ ইকবাল কলিন্স, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আনিস হোসেন দুলাল, আনোয়ারুল ইসলাম, প্রশান্ত কুমার সরকার অরুন, সদস্য আনোয়ারুল ইসলাম সুমি, আবু সামাদ মিঠুসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।পরে জেলা প্রশাসক সকলের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com