বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ট্রাক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৩৬ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে বালু বোঝাই ট্রাক্টর ও মালামাল বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ওমর ফারুক (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে সাপাহার-সরাইগাছী সড়কের বাসুলডাঙ্গা এলাকায় এই দূঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক জেলার মান্দা উপজেলার চকবাপন গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে। তিনি সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আবুল কামাল এর জামাই। তিনি শ^শুর বাড়ি থেকে ট্রাক্টর চালাতেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বুধবার বেলা ১১টার দিকে জেলার পোরশা উপজেলার সরাইগাছী মোড় থেকে বালু বোঝাই ট্রাক্টর সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় বাসুলডাঙ্গা নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাক ও ট্রাক্টরটি রাস্তার পাশে বাঁশঝাড়ে আটকে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

এসময় ট্রাক্টরের চালক ওমর ফারুক গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান। ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তুর করা হবে। ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দুটি জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com