বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয়  শোক দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫৭৬ বার পঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ- দিনাজপুর বিরামপুরে ১৫ আগষ্ট শনিবার যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ আয়োজিত বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। বিরামপুর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ,বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সংগঠন দিনব‍্যাপী নানান কর্মসূচির মধ‍্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করস হয়।
কর্মসূচির মধ‍্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিত,আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ, শোক র‍্যালী, দোআ -মোনাজাত,  আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মসজিদে- মসজিদে বিশেষ দোআ ইত‍্যাদি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উওর জনপদের কৃতি সন্তান আমাদের অভিভাবক, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি  মহাদয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মোঃ রুহুল আমিন,সভাপতি , বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর পৌর শাখা, মোঃ সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ভা: পৌর শাখা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের  সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা  , যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম প্রমূখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com