বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে সরকারি রাস্তা জবর দখল করে বাড়ী নির্মাণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৫৯ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি রাস্তা জবর দখল করে বসতবাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সাবগাছি হাতিয়াদহ গ্রামে এ ঘটনায় তিন গ্রামের হাজার হাজার মানুষ যাতাযাত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে।
গত সোমবার (১১ এপ্রিল/২২) ভুক্তভোগীরা রাস্তার ওপর নির্মাণ করা বাড়ী অপসারণের দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছেন।জানা গেছে, উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে ছাতারপাড়া পর্যন্ত একটি কাঁচা সরকারি রাস্তা রয়েছে। রাস্তাটির ওপর সাবগাছি হাতিয়াদহ নামক স্থানে স্থানীয় আকবর আলী, আব্দুল কাদের ও রাশিদুল ইসলাম পাকাবাড়ী-ঘর ঘর নির্মাণ করেন। সাবগাছি হাতিয়াদহ গ্রামের ব্যবসায়ি রনি মিয়া জানান,রাস্তার ওপর বাড়ীঘর নির্মাণ করায় পাশ্ববর্তী ছাতারপাড়া, বিশ্বনাথপুর ও শাকপালা গ্রামের হাজার হাজার মানুষ যাতাযাত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগিদের অভিযোগ, উপজেলা সদরে যাতাযাতের জন্য এটি প্রধান রাস্তা। সেই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তারা সহজে  উপজেলা সদরে যাতাযাত করতে পাচ্ছেনা। বিকল্প রাস্তা হিসেবে বিশুবাড়ী হয়ে প্রায় ৫ কিলোমিটার সড়ক ঘুরে বিশুবাড়ী হয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন তারা।
এদিকে সরকারি রাস্তা কবর দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ আকবর আলী  স্বীকার করে বলেন,“অন্যান্যরাও  তো রাস্তা দখল করে বাড়ী করেছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য সহকারি কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com