বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সংবাদের পর সেই চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাত তদন্তের নির্দেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-  গাইবান্ধায় প্রকল্প গোপন করে কবরস্থানের নামে বরাদ্দ হওয়া অর্থ আত্মসাতের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন। এর আগে গত ১০ এপ্রিল গাইবান্ধার জেলা প্রশাসক মো: আলিউর রহমান এই নির্দেশ দেন। এসএম ফয়েজ উদ্দিন  জানান, সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু প্রকল্প গোপন করে অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তাকে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব, তদন্ত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল ‘চেয়ারম্যানের বিরুদ্ধে কবরস্থানের নামে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ২০২১-২০২২ অর্থ বছরের সদর উপজেলার তেরটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ এর ১ম পর্যায়ে ৩২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৮নং বোয়ালী ইউনিয়নের ‘খামার চান্দের ভিটা বাকি মেম্বারের বাড়ির পার্শ্বে কবরস্থানে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণ” প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১লাখ ৯৭হাজার টাকা। প্রকল্পের সভাপতি ও ওই ইউনিয়েনের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম সাবু প্রকল্প গোপন করে, ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ওই কবরস্থানে ৭০ ট্রাক মাটি কিনে দেওয়ার কথা জানিয়ে, সমুদয় অর্থ আত্মসাৎ করেন। কবরস্থানের নামে সরকারিভাবে টিআর এর যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা জানানো হয়নি কবরস্থানের মালিক কর্তৃপক্ষকে। তাদের অভিযোগ, পারিবারিক এই কবরস্থানে তারা নিজেদের অর্থায়নে প্রাচীর নির্মাণ করেছেন। এছাড়া শহিদুল ইসলাম সাবু প্রকল্প গোপন করে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কবরস্থানে মাটি ভরাটের কথা জানিয়ে, সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন।এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ওই প্রকল্পের সভাপতি শহিদুল ইসলাম সাবু এই প্রতিবেদকের ওপর চড়াও হন এবং কবরস্থানের অর্থ আত্মসাৎ প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তিনি ফোন কেটে দেন।
শহিদুল ইসলাম সাবু ২০২১ সালের ১১ নভেম্বর চশমা প্রতীক নিয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com