বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সড়ক দূর্ঘটনায় রেলওয়ের সহকারী লোকোমাষ্টারের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫০৮ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-  সড়ক দূর্ঘটনায় রেলওয়ের এক সহকারী লোকোমাষ্টারের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ রবিবার সন্ধ্যা রাতে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের চৌমহনী নামক স্হানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷চৌমুনিতে ট্রাক্টর ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালক রেলওয়ের সহকারী লোকোমাষ্টার (এ এল এম গ্রেড-২) সুমন আহম্মেদ তুষার (৩০) ঘটনাস্হলেই মৃত্যু বরন করেন। তিনি পার্বতীপুর উপজেলার পৌরসভাধীন গুলপাড়া মহল্লার অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মচারী জুলফিকার মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে তুষার মোটর সাইকেলে  তার এক বোন ও ভাগ্নীকে  নিয়ে সড়ক পথে পার্বতীপুর থেকে সৈয়দপুর অভিমুখে যাওয়ার পথে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের চৌমুনি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রাক্টরের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্হলেই মটর সাইকেল চালক তুষারের মর্মান্তিক মৃত্যু ঘটে। তিনি পার্বতীপুর রেলওয়ে লোকোসেডে সহকারী লোকোমাষ্টার (এএলএম গ্রেড-২) পদে কর্মরত ছিলেন।  দূর্ঘটনায় মৃত্যু তুষারের মোটর সাইকেলে থাকা বোন ও ভাগ্নীকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশংকা মুক্ত বলে জানা গেছে৷অন্যদিকে ঘাতক  ট্রাক্টরটিকে আটক করা হয়েছে৷ তুষার ছিলেন বিবাহিত এবং গত কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com