বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ন্যায্য মূল্যের দাবিতে আলু চাষীদের প্রতিবাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫১২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-রংপুরে প্রান্তিক চাষী পর্যায়ে আলুর ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি তা বিদেশে রফতানির দাবি জানিয়ে প্রতিবাদ করেছে আলু চাষীরা। এতে প্রায় পৌনে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়। কৃষকদের দাবি, আলু চাষে উৎপাদন খরচই পাচ্ছে না তারা। সোমবার সকাল ১১টায় নগরীর সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আলু ছিটিয়ে এ কর্মসূচী পালন করে তারা।সরেজমিনে দেখা যায়, কেউ ভ্যানে, কেউ মাথায় করে বস্তা ভর্তি আলু এনে সড়কে ছিটিয়ে দিচ্ছে। শুধু তাই নয়; নিজেদের সোনার ফসল ওই ছিটানো আলুর ওপর দিয়ে পরে ভ্যান-রিকশা চালিয়েও প্রতিবাদ জানায় তারা। এ সময় সড়কে আলুর পাশে দাড়িয়ে থাকেন তারা। এতে প্রায় পৌনে এক ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে চাষীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে রাস্তা স্বাভাবিক হয়।এ সময় চাষী আব্দুন নুর, আশরাফুল আলম ও খাজা বাহারসহ বেশ কয়েকজন জানান, আলু লাগানো থেকে স্টোরজাত পর্যন্ত তাদের প্রতি কেজিতে খরচা হয়েছে ১১ থেকে ১৩ টাকা। কিন্তু এখন মাঠে বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ টাকা। ন্যায্য দাম নিশ্চিতে তাদের এই প্রতিবাদ।রাসেল মিয়া, নুর ইসলাম, সুজন পাটেয়ারী, মোবারক হোসেন ও মনসুর জানান, দেশের মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা রংপুরের আলুচাষী আমরা এখন হতাশায়। দাম না বাড়লে কৃষক বাঁচবে না। তার ওপর ঘরে রাখা আলু যাচ্ছে পঁচে। আমরা আলু রফতানি করার ব্যবস্থার দাবি জানাচ্ছি।কৃষি বিভাগ জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া ও রাজশাহী নিয়ে গঠিত উত্তরাঞ্চলের ৪টি কৃষি জোনে আলুর আবাদ হয়েছে প্রায় পৌনে চার লাখ হেক্টর জমিতে। যেখান থেকে ৮০ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হওয়ার কথা রয়েছে। এব্যাপারে রংপুর বিভাগীয় আলু চাষী কল্যাণ সমিতির সদস্য সচিব বিশ্বজিত কুমার জানান, এখন যেসব আলু ঘরে রাখা আছে সেগুলো পঁচে যাচ্ছে। স্টোরেজও ফুল। দামও কম। এই অবস্থায় আলু বিদেশে পাঠানো না হলে চাষীরা আবারো আলু নিয়ে বিপাকে পড়বেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com