বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ২৮৩ বার পঠিত

রফিক প্লাবন, দিনাজপুর।- ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় দিনাজপুর জেলায় সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। এতে জেলার কয়েকটি স্কুলের ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিবেন।

সোমবার (২৫ এপ্রিল ২০২২) বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার কসবা সুইমিংপুল সংলগ্ন স্থানে এই প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন ঢাকা ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় উপ কমিশনার (সংগঠক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব এবং সাবেক জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, বিরলের মাইনুল হাসান মহাবিদ্যালয়ের প্রভাষক মো. শহিদ আলম, ক্রিসেন্ট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক নাজনীন নাহার, চিরিরবন্দরের এ আর মেমোরিয়্যাল রেসিডেন্সিয়াল স্কুলের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার জানান, সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণে জেলার কয়েকটি স্কুলের (অনুর্ধ্ব-১৫) ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৫ জন ছেলে ও ১৫ জন মেয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com