বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় দায়িত্বে অবহেলায় শোকজ হলেন প্রধান শিক্ষক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৭৯১ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- বগুড়ার শেরপুরে জাতীয় শোক দিবস পালনে দায়িত্বে অবহেলার কারণে নলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল করিম কে শোকজ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৭ আগষ্ট, সোমবার তাকে ৬টি নির্দিষ্ট বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন শেরপুর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা উম্মে মালিহা মমতাজ। এর আগে রবিবার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমির হোসেন অভিযোগ করেন, কাউকে না জানিয়ে নিজের ইচ্ছামত জাতীয় শোক দিবস পালন করেছে।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন জানান, আমাদের কাউকে কিছু না জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার নিজের ইচ্ছামত শোক দিবসের অনুষ্ঠান করেছে। এজন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে তার শাস্তি দাবী করে লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা উম্মে মালিহা মমতাজ জানায়, সোমবার ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ৬টি নির্দিষ্ট বিষয়ে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। এতে অভিযোগ সমুহের মধ্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে ম্যানেজিং কমিটির সদস্যদের অবহিত না করা বা অনুষ্ঠান পালনে অতিরিক্ত ছাত্র-ছাত্রীদের উপস্থিত করা, কর্মকর্তাদের মোবাইল ফোন রিসিভ না করাসহ ৬টি বিষয় উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ম্যাডামই ভালো বলতে পারবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনা খাতুন জানায়, ম্যানেজিং কমিটির সভাপতির লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com