বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে মাস্ক না পড়ায় ৩ দিনে ৯৭ জনকে জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৩৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম। দিনাজপুরের ঘোড়াঘাটে মাস্ক না পড়ার দায়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গত তিন দিনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম টাস্ক ফোর্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।ঘোড়াঘাটে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে তিনি এসব জরিমানা করেন। গত তিন দিনে উপজেলার ওসমানপুর বাজার,রানীগঞ্জ বাজার ও ঘোড়াঘাট সদর সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মুখে মাস্ক না পড়ার দায়ে, পথচারী, মোটর সাইকেল আরোহী ও গাড়ী চালক সহ মোট ৯৭ জনকে জরিমানা করে ৪৭ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি এ সব বাজারে মাস্ক ছাড়া আগত ব্যক্তিদের মাস্ক পড়তে বাধ্য করা হয় এবং মাস্ক পরিহিত গ্রাহক ছাড়া পণ্য বেচা কেনা না করতে ব্যবসায়ীদের বলা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে ঘোড়াঘাট থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com